শনিবার, ০৬ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

নোটিশ :

" দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাচতে চাই " *তারুণ্য মুক্তির ৭ দফা প্রস্তাবনা -

👉 সকল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। 👉 শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 👉 সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যেকোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দূর্নীতি মতো অসদুপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 👉 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যাবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পন্যের উৎপাদন ও আন্তজার্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 👉 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান , শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝড়ে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে। 👉 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 👉 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণসুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌড়াত্ব অবসান, প্রবাসে সকল চিকিৎসা, দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দূর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা প্রদান সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত ; ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ; সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিয়াদে মানুরী একাদশ বনাম ঘনিয়া একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কর্মঘন্টা অনুযায়ী পুলিশের বেতন কাঠামো গঠন করার প্রস্তাবনা -গণঅধিকার পরিষদের।। দেশে বর্তমান অর্থনীতির দুরবস্থা!! জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত শীর্ষক আলোচনা সভা” এর আয়োজন করা হয়। রিয়াদে বর্নিল আয়োজনে এনটিভি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! টাইগারদের কাছে পাত্তাই পেলেন না পাকিস্তান! শেখ হাসিনার দুঃশাসনের সময় বুক চিতিয়ে লড়াই করা সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ -নাজমুল হাসান

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না, এ দলটি ভবিষ্যৎ বিলুপ্তির দিকেই এগুচ্ছে

অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, শেখ হাসিনা এখনও ভাবে মানুষ তাকে ভালোবাসে। আওয়ামী লীগ এখন জনগণের ভালোবাসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এ দলটির ভবিষ্যৎ বিলুপ্তির দিকেই এগোচ্ছে। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এ মন্তব্য করেন তিনি, রেজা কিবরিয়ার বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। গত ১৬ বছরে দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং সমাজব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে দলটি। ১৬ বছরের দমনপীড়ন জনগণ ভুলে যাবে না। এ সময়জুড়ে বিচারহীনতা, গুম, হয়রানি ও ভয়ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। এ দলটি বিলুপ্ত হয়ে যাবে, সময়ের ব্যাপারমাত্র। আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন অসম্ভব। তিনি আরও বলেন, প্রবাসে অনেক আওয়ামী লীগ সমর্থক আছে, কারণ তারা নিপীড়নের শিকার হয়নি। যেসব প্রবাসী এখনও আওয়ামী লীগকে সমর্থন করে, তারা দেশের বাস্তবতা জানে না। এ রাজনীতিবিদ বলেন, দেশের মানুষ এ দলটিকে ঘৃণা করে। দেশের ভেতরের সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ শুনলেই বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। আমাদের পূর্বপুরুষরা চিনত মুসলিম লীগকে, আওয়ামী লীগকে নয়। রাজনৈতিক ইতিহাস টেনে এনে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের প্রিয় দল ছিল না। আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ চিনবেই না। এ দল মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। হাসিনা ভালো মানুষ না। তিনি আরও বলেন, বর্তমান সরকারের তুলনা আগের সরকারের সঙ্গে করা অপমানজনক। আগের সরকারগুলোর ভুল থাকলেও তারা এতটাও গণবিরোধী ছিল না। গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ হাসিনা। দেশে কেবল একদলীয় শাসন চলছিল। তার বাবা দেশের মানুষকে দিয়েছিলেন দুর্ভিক্ষ, আর তিনি দিয়েছেন শোষণ।
অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেন, সরকারের ব্যর্থতায় আমরাও অংশীদার। সরকারের এ চরম ব্যর্থতার দায় জনগণেরও রয়েছে যারা নীরব থেকেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY themeneed.com