সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নোটিশ :

" দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাচতে চাই " *তারুণ্য মুক্তির ৭ দফা প্রস্তাবনা -

👉 সকল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। 👉 শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 👉 সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যেকোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দূর্নীতি মতো অসদুপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 👉 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যাবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পন্যের উৎপাদন ও আন্তজার্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 👉 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান , শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝড়ে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে। 👉 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 👉 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণসুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌড়াত্ব অবসান, প্রবাসে সকল চিকিৎসা, দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দূর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্দের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের সংবাদ সম্মেলন রিয়াদ বাংলাদেশ দূতাবাস কার্যালয় রাষ্ট্রদূতের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা। রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি আরব ভিশন-২০৩০ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে চলছে বাংলাদেশী ব্যাবসায়িরা ভিশন ২০৩০-এর সুযোগ কাজে লাগিয়ে সৌদিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তারা।তাদেরই একজন কুমিল্লার কবির মজুন্দার। রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ যুব অধিকার পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা মানবিক সেবায় এক যুগ, উদযাপনে ‘হাসি’ কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা প্রদান সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত ; ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান;

বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্দের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের সংবাদ সম্মেলন

বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্দের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের সংবাদ সম্মেলন

৫ সেপ্টেম্বর শনিবার রাতে বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং প্রবাসী দুবাই,কাতার সহ মধ্যপ্রাচ্যের নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করার বিষয়ে জানুযারী মাসে ঢাকা পোস্ট, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছিল, কিন্তু বর্তমানে আবারো কিচু সোশ্যাল মিডিয়ায় এই রকম নিউজ প্রচার হচ্ছে । এমন সিদ্ধান্ত বন্দের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ শাহজালাল ভুট্টো, সালাউদ্দিন আহমেদ ভুইয়া। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ভিনদেশীদের হাতে প্রবাসী পাসপোর্ট সেবা তুলে না দেওয়া জন্য সৌদি আরবের নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেনের হাতে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে। রাষ্ট্রদূত স্মারকলিপিটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবেন বলে গণমাধ্যম কর্মীদের আশ্বস্ত করেন।

সভায় আয়োজকরা বলেন সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশী কর্মরত রয়েছেন। পাসপোর্ট সেবাকে সহজ করার লক্ষ্যে বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে বায়োমেট্রিক পদ্ধতি ই পাসপোর্ট এর কার্যক্রম চলমান রয়েছে। হঠাৎ করে ভিনদেশীদের হাতে প্রবাসী পাসপোর্ট সেবা কার্যক্রম তুলে দিলে নিরাপত্তাহীনতায় ভুগবে বাংলাদেশিরা।

আজকাল যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, ডেটা দিয়েও হয়। একটি দেশের নাগরিক ডাটাবেজ মানে সেই দেশের ডিজিটাল সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব যদি বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে যায়, তা কার্যত ডিজিটাল উপনিবেশ তৈরির মতো ভয়ংকর সিদ্ধান্ত।
বর্তমানে গুঞ্জন শুনা যাচ্ছে বিদেশি একটি প্রতিষ্ঠানকে এই পাইলট প্রকল্প কার্যক্রমটি দেওয়ার পাঁয়তারা চলছে। নিজ দেশের পাসপোর্ট সেবা ভিনদেশীদের হাতে দেয়া হলে পাসপোর্ট নিরাপত্তা জটিলতা, তথ্য পাচার সহ হুমকির মুখে পড়বে বাংলাদেশীরা। দেশের ভাবমূর্তি রক্ষার্থে এবং প্রবাসীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়ে থাকলেও তা থেকে সরে আসার দাবি জানান প্রবাসী সচেতন মহল। ভিনদেশীদের হাতে পাসপোর্ট সেবা না দিয়ে দেশিয় প্রতিষ্ঠানে চলমান থাকলে একদিকে বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে দেশের উন্নয়নের চাকা সচল থাকবে বাড়বে রেমিটেন্স প্রবাহ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY themeneed.com