শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নোটিশ :

" দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাচতে চাই " *তারুণ্য মুক্তির ৭ দফা প্রস্তাবনা -

👉 সকল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। 👉 শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 👉 সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যেকোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দূর্নীতি মতো অসদুপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 👉 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যাবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পন্যের উৎপাদন ও আন্তজার্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 👉 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান , শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝড়ে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে। 👉 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 👉 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণসুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌড়াত্ব অবসান, প্রবাসে সকল চিকিৎসা, দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দূর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিয়াদে মানুরী একাদশ বনাম ঘনিয়া একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কর্মঘন্টা অনুযায়ী পুলিশের বেতন কাঠামো গঠন করার প্রস্তাবনা -গণঅধিকার পরিষদের।। দেশে বর্তমান অর্থনীতির দুরবস্থা!! জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত শীর্ষক আলোচনা সভা” এর আয়োজন করা হয়। রিয়াদে বর্নিল আয়োজনে এনটিভি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! টাইগারদের কাছে পাত্তাই পেলেন না পাকিস্তান! শেখ হাসিনার দুঃশাসনের সময় বুক চিতিয়ে লড়াই করা সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ -নাজমুল হাসান মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার দায় স্বীকার করেছে, প্রধান আসামি মহিন গোপালগঞ্জে স্লোগান দিয়ে এনসিপি’র সমাবেশে হামলা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ বিচারের আশায় দিন গুনছে পরিবার, তদন্তে নেই কোন অগ্রগতি রাজধানীতে আবাসিক হোটেলে পাওয়া মরদেহের শরীরে ও পায়ুপথে আঘাতের চিহ্ন! গভীর রাতে চরমোনাই দরবারে নাহিদ’রা চন্দনাইশে গণঅধিকার পরিষদের পথ সভায় বক্তব্য রাখছেন -নুরুল হক নুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে – আসিফ আকবর

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত শীর্ষক আলোচনা সভা” এর আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত শীর্ষক আলোচনা সভা” এর আয়োজন করা হয়।

আজ ২৬/০৭/২০২৫ইং শনিবার বিকা ৪ ঘটিকায় ঢাকা রিপোর্টাস ইউনিটে অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “আমাদেরকে অনেকেই নিজেদের স্বার্থের প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করেছে কিন্ত আমরা সংগ্রাম করেছি নিজেদের বুদ্ধি এবং বিবেকের তারণা থেকে। আমাদের কে অনেক ভাবেই বিনাশ করার চেষ্টা করা হয়েছিল, কিন্ত আমরা বার বার ঘুরে দাড়িয়েছি। আর এই ঘুরে দাঁড়ানোর পিছনে যাঁদের সিংহ ভাগ অবদান রয়েছে তারা হলো প্রবাসী অধিকার পরিষদ এবং প্রবাসী ভাই-বোনেরা।

 

আমাদের সফলতার পিছনে কোন বড় ডোনার ছিলো না কিন্ত এই প্রবাসীরাই ছিলো আমাদের বিপদের পাশে, তারা আমাদের সফলতার একটি অংশ। ১০% প্রবাসী প্রতিনিধিত্ব এর বিশেষ কিছু ভাল দিক আছে যেমন রেমিটেন্স একটি বড় মাধ্যম অর্থনিতির জন্য, প্রবাসী প্রতিনিধিত্ব থাকলে তারাই প্রবাসীদের ভাল মন্দ নিয়ে কথা বলতে পারবেন, আমাদের আর এইভাবে বলার প্রয়োজন হবে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চ কক্ষের যে ১০০ প্রতিনিধি এটা আনুপাতিক প্রপ্ত ভোটে নিশ্চিত করা হবে , সেটাও যদি করা হয় সেখানে শ্রমজীবি, পেশাজীবি, রাজনিতির বাহিরে ২০/৩০ % রাখার বিষয়ে চিন্তা করছেন সেখানে যদি প্রবাসীদের রাখা হয় তাহলে খুবই ভাল হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে  গণঅধিকার পরিষদ নির্বাচনে যাবেনা। প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন ঘোষণা না করলে হাসিনার পতন হতো না। প্রতিটা দলকে বলবো, প্রবাসী প্রতিনিধিদের নমিনেশন দিন। আমরা ৩৬ টি আসন করেছি, এরমধ্যেও কয়েকজন প্রবাসী প্রতিনিধি রয়েছে। আমরা প্রবাসীদের দাবির সাথে রয়েছি।

 

অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন। তিনি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি তুলে ধরেন:

প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি:
১/ অনিয়মিত, আনডকুমেন্টেড, দুস্থ এবং অসহায় প্রবাসী বাংলাদেশী কর্মীর মরদেহ পরিবহন ব্যয় সংক্রান্ত নীতিমালা-২০২২ এর দ্রুত বাস্তবায়ন চাই।
২/ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র চাই  ও বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট/প্রক্সি ভোটে নয় বাংলাদেশী দূতাবাস ও নির্বাচনী বুথে ব্যালট বাক্সে স্ব-শরীরে অথবা অনলাইনে প্রবাসীরা নিজের ভোট নিজে দিতে চাই এবং জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য ১০% সংরক্ষিত আসন বরাদ্দ চাই।
৩/ বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, যথাযথ সম্মান ও বাংলাদেশ বিমানসহ বেসরকারি অন্যান্য বিমানের সিন্ডিকেটমুক্ত সুলভ মূল্যে বিমান টিকিট চাই।
৪/ প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন প্রনোয়ন ও পেনশন সুবিধা চাই।
৫/ সহজ প্রক্রিয়ায় পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালাল ও হয়রানি মুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।
৬/ প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রবাসী ও প্রবাসীদের পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা ও বিশেষায়িত হাসপাতাল চাই।
৭/ জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য প্রতিবছর (৫%) বিশেষ বরাদ্দ চাই।
৮/ বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই পাওয়ার ব্যবস্থা চাই।
৯/ বাংলাদেশী কর্মী যেসকল দেশে আছে সেসকল দেশে পর্যাপ্ত প্রবাস বান্ধব বাংলাদেশী দূতাবাস/হাইকমিশন ও শ্রম কল্যাণ উইং চাই।
১০/ অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ, জি টু জি এর মাধ্যমে প্রবাসে কর্মী প্রেরণ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।
এসময় আরও বক্তব্য রাখেন,দলের মুখপাত্র ফারুক হাসান,  উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, বাংলাদেশ যুব অধিকার পরিষদের মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মায়া, ও প্রবাসী অধিকার পরিষদের নেতারা।
প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন শাহাব উদ্দিন শিহাব, মানব পাচার প্রতিরোধ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ও সভাপতিত্বে ছিলেন আব্দুস সোবহান হাওলাদার, সহ সভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  ও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় ও বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আসিফ আহমেদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, দুলাল আল মাইজ ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মোঃ জুয়েল মুন্সী, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, আবুল মনসুর সাজু চৌধুরী, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, নয়ন খান কবির, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, সম্রাট আহমেদ, সাধারণ সম্পাদক, ব্রুনাই শাখা, ইলিয়াস হোসাইন, সহ সভাপতি, সৌদি আরব শাখা, মোঃ জনি সদস্য, কুয়েত, ইমরান হোসেন আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY themeneed.com