বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

নোটিশ :

" দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাচতে চাই " *তারুণ্য মুক্তির ৭ দফা প্রস্তাবনা -

👉 সকল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। 👉 শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 👉 সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যেকোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দূর্নীতি মতো অসদুপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 👉 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যাবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পন্যের উৎপাদন ও আন্তজার্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 👉 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান , শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝড়ে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে। 👉 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 👉 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণসুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌড়াত্ব অবসান, প্রবাসে সকল চিকিৎসা, দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দূর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিয়াদে মানুরী একাদশ বনাম ঘনিয়া একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কর্মঘন্টা অনুযায়ী পুলিশের বেতন কাঠামো গঠন করার প্রস্তাবনা -গণঅধিকার পরিষদের।। দেশে বর্তমান অর্থনীতির দুরবস্থা!! জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত শীর্ষক আলোচনা সভা” এর আয়োজন করা হয়। রিয়াদে বর্নিল আয়োজনে এনটিভি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! টাইগারদের কাছে পাত্তাই পেলেন না পাকিস্তান! শেখ হাসিনার দুঃশাসনের সময় বুক চিতিয়ে লড়াই করা সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ -নাজমুল হাসান মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার দায় স্বীকার করেছে, প্রধান আসামি মহিন গোপালগঞ্জে স্লোগান দিয়ে এনসিপি’র সমাবেশে হামলা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ বিচারের আশায় দিন গুনছে পরিবার, তদন্তে নেই কোন অগ্রগতি রাজধানীতে আবাসিক হোটেলে পাওয়া মরদেহের শরীরে ও পায়ুপথে আঘাতের চিহ্ন! গভীর রাতে চরমোনাই দরবারে নাহিদ’রা চন্দনাইশে গণঅধিকার পরিষদের পথ সভায় বক্তব্য রাখছেন -নুরুল হক নুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে – আসিফ আকবর

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আসমাউল হোসাইন: সৌদি আরব প্রতিনিধি :

৪ মার্চ বুধবার সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল রাজধানী রিয়াদের হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে- মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ও ৭১ টেলিভিশন প্রতিনিধি মাসুদ রানার যৌথ সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বর্ণ‌ অনলাইন টিভির পরিচালক ফকির আল আমিন।

ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
এস এ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, চ্যানেল এস প্রতিনিধি এম এ মেহেদুল খান, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আরিফুল ইসলাম, বাংলা ৫২ টিভি প্রতিনিধি সাদেক আহমদ , নাগরিক টেলিভিশন প্রতিনিধি হৃদয়, আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভূবন, গ্লোবাল টিভি প্রতিনিধি শাহাদাত হোসেন, লাব্বাইক প্রতিনিধ ি শাহজালাল ভুট্টু , যুবা বার্তা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন ,সকাল টিভি প্রতিনিধি ওমর ফারুক, ৫২ বাংলা আইপি টিভি প্রতিনিধি গোলাম রসুল রাসেল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন , আমিএল আইপি টিভি প্রতিনিধি মোজাম্মেল হোসেন, ডিবিসি নিউজ , মাই টিভি সহ শিক্ষক ,সামাজিক, রাজনৈতিক ,সাংস্কৃতিক ,পেশাজীবী সংগঠনের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রকিবুল হক, লেখক ও কবি শাহজাহান চঞ্চল, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসীঈ সিরাজ।

গণমাধ্যম কর্মীরা তাদের বক্তব্যে বলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতার উপর নির্ভর করে আন্তরিকতার সঙ্গে চলতে হবে। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রবাসে প্রয়াত গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে ইফতারের পূর্বে দোয়া করেন সানসিটি পলিক্লিনিকের পরিচালক মাওলানা শফিউল্লাহ

ইফতার মাহফিলটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY themeneed.com