বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

নোটিশ :

" দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাচতে চাই " *তারুণ্য মুক্তির ৭ দফা প্রস্তাবনা -

👉 সকল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। 👉 শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 👉 সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যেকোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দূর্নীতি মতো অসদুপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 👉 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যাবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পন্যের উৎপাদন ও আন্তজার্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 👉 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান , শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝড়ে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে। 👉 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 👉 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণসুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌড়াত্ব অবসান, প্রবাসে সকল চিকিৎসা, দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দূর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্দের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের সংবাদ সম্মেলন রিয়াদ বাংলাদেশ দূতাবাস কার্যালয় রাষ্ট্রদূতের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা। রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি আরব ভিশন-২০৩০ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে চলছে বাংলাদেশী ব্যাবসায়িরা ভিশন ২০৩০-এর সুযোগ কাজে লাগিয়ে সৌদিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তারা।তাদেরই একজন কুমিল্লার কবির মজুন্দার। রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ যুব অধিকার পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা মানবিক সেবায় এক যুগ, উদযাপনে ‘হাসি’ কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা প্রদান সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত ; ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান;

রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌদি আরবের রিয়াদে শুক্রবার রাতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২৮ জুলাই) রাতে রিয়াদের ১৮নং এক্সিট এর আল ওয়ালিদ রিসোর্ট হাউজের মিলনায়তনে এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘উৎসবে আনন্দে ২৪ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ছিল ২৪ কেজি ওজনের দুটি বিশাল আকারের কেক কাটা ও রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২৯। বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি, মেডিকেল সেন্টার,জনপ্রিয় বীন মিশাল ট্রাভেলস, সকার ফিটনেস,আমিয়াল গুরুপ,এএস,ট্রাভেলস, বি এন্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা আল মারওয়া কম্পানি ,ফ্রেন্ডলি মোবাইল,আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি,এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড (পিজিসি)বাথা বাকলারান ইউনিফর্ম, উৎখালিস মাহবুব পারফিউ, আল সাবা ফুড এন্ড টুপ স্টোর, মানবিক সংগঠন হাসি,

প্রথম পর্বে প্রবাসের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলী আহছান কিরন। সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। আলোচনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ১০ আসনের জাতীয় সংসদ সদস্য, বিএনপির জাতিয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুইয়া, প্রধান বক্তা ছিলেন রিয়াদের সানসিটি মেডিকেল সেন্টারের আব্দুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের জনপ্রিয় বিনমিশালট্রাভেলসের সিইও জনাব বীন মিশাল,উৎখালিজ মাহবুব পারফিউম এর সৌদি আরবের ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান।সৌদি আরবের নারী ইনভেস্টার নাসিমা ইমাম, জনপ্রিয় সংগীত শিল্পী তাসলিমা মৌ,বাকলারান ইউনিফর্ম সি ইও মাইন উদ্দিন স্বপন,মানবিক সংগঠনের হাসির প্রতিষ্ঠাতা মুসলিম উদ্দিন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব মসলেহ উদ্দিন লিটন,

 

পরে ২৪কেজির দুটি বিশাল কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে আসা সব প্রবাসীর পরিবারের ছেলে-মেয়েদের ও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী-পুরুষদের এনটিভির লোগোযুক্ত টিশার্ট উপহার দেওয়া হয়।

সাংস্কৃতিক পর্বে রিয়াদের বিশিষ্ট শিল্পীরা গান করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন।সাংস্কৃতিক পর্বের পরিচালনায় ছিলেন সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম হৃদয় এর পরিচালনায় প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে এনটিভি সাংস্কৃতিক ফোরামের নিয়মিত নৃত্যশিল্পীদের যৌথ ও একক নৃত্য দর্শকরা প্রশংসা করেন।

 

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান, কবিতাসহ সাংস্কৃতিক নানান আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ফারুক আহমেদ চান বলেন, ‘প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যাহত থাকবে।’ এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY themeneed.com