বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

নোটিশ :

" দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাচতে চাই " *তারুণ্য মুক্তির ৭ দফা প্রস্তাবনা -

👉 সকল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। 👉 শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 👉 সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যেকোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দূর্নীতি মতো অসদুপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 👉 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যাবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পন্যের উৎপাদন ও আন্তজার্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 👉 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান , শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝড়ে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে। 👉 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 👉 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণসুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌড়াত্ব অবসান, প্রবাসে সকল চিকিৎসা, দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দূর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্দের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের সংবাদ সম্মেলন রিয়াদ বাংলাদেশ দূতাবাস কার্যালয় রাষ্ট্রদূতের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা। রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি আরব ভিশন-২০৩০ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে চলছে বাংলাদেশী ব্যাবসায়িরা ভিশন ২০৩০-এর সুযোগ কাজে লাগিয়ে সৌদিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তারা।তাদেরই একজন কুমিল্লার কবির মজুন্দার। রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ যুব অধিকার পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা মানবিক সেবায় এক যুগ, উদযাপনে ‘হাসি’ কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা প্রদান সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত ; ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান;

সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা প্রদান

সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা প্রদান;

রিয়াদে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সিনিয়র সহ-সভাপতি মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি প্রধান রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক বাংলা টিভি স্পোর্টস প্রতিনিধি ফকির আল আমিন সহ সকল সদস্যদের সন্মানে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সংবধর্না ও সন্মাননা প্রদান করা হয়েছে।

সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে – রাজধানী টিভি প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ৭১ টিভি প্রতিনিধি মাসুদ রানা, গ্লোবাল টিভি প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসাইন , যুবা বার্তা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন, লাববাইক সম্পাদক শাহজালাল ভুট্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক টিভি প্রতিনিধি ফারুক হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক ৫২ বাংলা প্রতিনিধি সাদেক আহমদ, চ্যানেল এস প্রতিনিধি এম মেহেদুল খান, সাংগঠনিক সম্পাদক ডিবিস প্রতিনিধি এইচ এম হেমায়েত,সাংগঠনিক সম্পাদক বৈশাখী টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এস এ টিভি প্রতিনিধি ফকির হাকিম, দপ্তর সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, তথ্য প্রযুক্তি সম্পাদক দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমন আলী , সদস্য সানাউল্লাহ আপন তাজ, মোঃ রফিকুল ইসলাম সহ সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের স্যাটেলাইট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ওসমান গনি রাসেল, মোঃ আব্দুস শহীদ, মোঃ আব্দুল ওয়াহিদ।

অনুষ্ঠানে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ২৬-২৮ ইং এর নবনির্বাচিত কমিটির গণমাধ্যম কর্মীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন ।

সভায় বক্তারা বলেন গণমাধ্যম কর্মীরা দেশের সম্মান বজায় রেখে প্রবাসের মাটিতে বাংলাদেশিদের সুখ-দুঃখ তুলে ধরা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং
সৌদি সরকারের সকল আইন মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY themeneed.com